১। অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শাখারিয়া গ্রামের জীবননগর পিচ মোড় নামক স্থান হতে ১৪৪ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত)টাকা মাত্র।
২। অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখ ভোর
আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ নামক স্থান হতে ১০২ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪০,৮০০/-(চল্লিশ হাজার আটশত)টাকা মাত্র।
৩। অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা বাঁশবাগান নামক স্থান হতে ৯৬
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার
চারশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৫০ বোতল মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার)টাকা মাত্র।
৫। উপরে আটককৃত ৩৪২ বোতল ফেন্সিডিল
এবং ৫০ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,১১,৮০০/-(দুই লক্ষে এগার হাজার আটশত) টাকা
মাত্র।