১। অদ্য ১৬ ডিসেম্বর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাসাদা পাকা রাস্তার পার্শ্বে হতে ৮০০ টি
শীতের টুপি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৬ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের গড়াই মাঠ নামক
স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৮০০ টি শীতের টুপি
এবং ৬০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ২,৬৪,০০০/-(দুই লক্ষ চৌষট্টি হাজার) টাকা
মাত্র।

