Pages

Tuesday, December 27, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৮ ডিসেম্বর ২০১৬



১।   অদ্য ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ২১৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮৫,২০০/-(পঁচাশি হাজার দুইশত) টাকা মাত্র।

২।   অদ্য ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ নামক স্থান হতে ১৫৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৩,৬০০/-(তেষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র।

৩।   অদ্য ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের গড়াই মাঠ নামক স্থান হতে ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।

৪।   উপরে আটককৃত ৩৭২ বোতল ফেন্সিডিল এবং ৪০ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,০৮,৮০০/-(দুই লক্ষ আট হাজার আটশত) টাকা মাত্র।