Pages

Tuesday, December 13, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৪ ডিসেম্বর ২০১৬



১।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কবরস্থান মাঠ নামক স্থান হতে ৪৭৩ ভরি রুপার গহনা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৪৬,০০০/-(নয় লক্ষ ছিচল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা  থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ৮৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।

৩।  অদ্য ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা বেলেমাঠ নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস পূর্বপাড়া নামক স্থান হতে ০২ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা মাত্র।

৫।  উপরে আটককৃত ৪৭৩ ভরি রুপার গহনা, ১৪৪ বোতল ফেন্সিডিল এবং ০২ টি গরু এর সর্বমোট মূল্য ১১,০৩,৬০০/-(এগার লক্ষ তিন হাজার ছয়শত) টাকা মাত্র।