Pages

Sunday, December 11, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১২ ডিসেম্বর ২০১৬



অদ্য ১২ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টা হতে ০৯টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জয়নগর গ্রামের বটতলা নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দর্শনা বিওপির পক্ষে নেতৃত্বদেন হাবিলদার মোঃ হালিমুজ্জামান । বর্ণিত সভায় মোঃ চান্দু মাস্টার কাউন্সিলর দর্শনা পৌরসভা, মোঃ শাহিন আলম ইমাম জয়নগর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।