১। অদ্য ১৮ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক
স্থান হতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,০০০/-(আটাশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৮ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া গ্রামের ছোট বলদিয়া
মাঠ নামক স্থান হতে ২০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৭০ বোতল ফেন্সিডিল
এবং ২০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৫৮,০০০/-(আটান্ন হাজার) টাকা মাত্র।