১। অদ্য ২২ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৭৯
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩১,৬০০/-(একত্রিশ হাজার
ছয়শত) টাকা মাত্র।
২। অদ্য ২২ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক
স্থান হতে ৫৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮২,৫০০/-(বিরাশি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত
৭৯ বোতল ফেন্সিডিল এবং ৫৫ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,১৪,১০০/-(এক লক্ষ চৌদ্দ
হাজার একশত) টাকা মাত্র।