১। অদ্য ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ঝাঝাডাংগা গ্রামের বাবলাতলা মাঠ নামক স্থান হতে ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯২,০০০/-(বিরানব্বই হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল
কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের কানকাটা ব্রীজ নামক স্থান হতে ৯০ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ৮৮
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৫,২০০/-(পয়ত্রিশ হাজার
দুইশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৫০
বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা
মাত্র।
৫। উপরে আটককৃত
৪০৮ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,৩৮,২০০/-(দুই লক্ষ আটত্রিশ হাজার
দুইশত) টাকা মাত্র।