১। অদ্য ৩০ ডিসেম্বর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর নদীরপাড় নামক স্থান
হতে ২৫৮ বোতল ফেন্সিডিল এবং ২৯ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৪৬,৭০০/-(এক
লক্ষ ছিচল্লিশ হাজার সাতশত) টাকা মাত্র।
২। অদ্য ৩০ ডিসেম্বর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া
মান্নানের বাড়ীর পিছন হতে ০৬ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৮০,০০০/-(এক
লক্ষ আশি হাজার) টাকা মাত্র। উল্লেখ্য এব্যাপারে মোঃ আব্দুল মান্নান (৩৫), পিতা-মৃত রমজান
আলী, গ্রাম-কামারপাড়া, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগাকে পলাতক আসামী করে নায়েব
সুবেদার মোঃ আবুল কালাম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হচ্ছে।
৩। অদ্য ৩০ ডিসেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার প্রতাপপুর গ্রামের প্রতাপপুর মাঠ নামক
স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৪। উপরে আটককৃত
৩১৮ বোতল ফেন্সিডিল, ০৬ টি গরু এবং ২৯ বোতল মদ এর সর্বমোট মূল্য ৩,৫০,৭০০/-(তিন
লক্ষ পঞ্চাশ হাজার সাতশত) টাকা মাত্র।


