Pages

Sunday, December 11, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১২ ডিসেম্বর ২০১৬



১।   অদ্য ১২ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চিতলা হাসপাতালের সামনে পাকা রাস্তা উপর হতে ২০৩ টি বিভিন্ন প্রকার ইনজেকশন-১,৫৭,২৬৪/-, ৭৬০ পাতা বিভিন্ন প্রকার ট্যাবলেট-২,২৩,৭৪৪/-, ৭৪০ পাতা বিভিন্ন প্রকার ক্যাপসুল-১,৩০,৫২০/- এবং ৪০ টি সিরাপ-২৯,৩৯২/- আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫,৪০,৯২০/-(পাঁচ লক্ষ চল্লিশ হাজার নয়শত বিশ)টাকা মাত্র।

২।   অদ্য ১২ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৬,০০০/-(ছিষট্টি হাজার)টাকা মাত্র।

৩।  উপরে আটককৃত ২০৩ টি বিভিন্ন প্রকার ইনজেকশন, ৭৬০ পাতা বিভিন্ন প্রকার ট্যাবলেট, ৭৪০ পাতা বিভিন্ন প্রকার ক্যাপসুল, ৪০ টি সিরাপ এবং ৪০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৬,০৬,৯২০/-(ছয় লক্ষ ছয় হাজার নয়শত বিশ) টাকা মাত্র।