১। অদ্য ০৮
ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ
নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার)টাকা মাত্র।
২। অদ্য ০৮
ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামের ছয়ঘরিয়া
নদীরপাড় নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৩৪,২০০/-(চৌত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ১০৮ বোতল
ফেন্সিডিল এবং ১০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৫৮,২০০/-(আটান্ন হাজার দুইশত)টাকা
মাত্র।