১। অদ্য ১১ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক
স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ
হাজার দুইশত)টাকা মাত্র।
২। অদ্য ১১ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ নামক স্থানে ফাঁদ পাতে। আনুমানিক রাত
০৪ টার সময় একজন লোক ০২ টি গরু নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ
করলে বর্ণিত ব্যক্তি গরুগুলো ছেড়ে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল দল গরুগুলো
আটক করে, যার আনুমানিক মূ্ল্য ৬৫,০০০/-(পয়ষট্টি হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১১ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ
জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৪০০ কেজি
চা-পাতা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,০০,০০০/-(দুই লক্ষ)টাকা মাত্র।
৪। উপরে আটককৃত ৪৮ বোতল ফেন্সিডিল,
০২ টি গরু এবং ৪০০ কেজি চা-পাতা এর সর্বমোট মূল্য ২,৮৪,২০০/-(দুই লক্ষ চুরাশি
হাজার দুইশত) টাকা মাত্র।