অদ্য ১৪ ডিসেম্বর ২০১৬
তারিখ আনুমানিক সকাল ০৩টা
৫০ মিনিট হতে ০৪টা ৫০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা
জেলার দামুড়হুদা
থানার অন্তর্গত মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ
এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক পরিচালক
আহমেদ জুনাইদ আলম খান । এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় ওসি মোঃ গাজী কামাল মুজিবনগর
থানা, মোঃ নারগিছ খাতুন ভারপ্রাপ্ত চেয়্যারম্যান বাগোয়ান ইউপি, মোঃ নুর নবী সহকারী
শিক্ষক মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও
সাংবাদিকবৃন্দসহ ২৫০ জন উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান
প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
