১। অদ্য ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৯টা
হতে ০৯টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ
মোখলেছুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসআই আরপি ইয়াদব ।
২। অদ্য ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭২ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ আব্দুস সালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের গোংরা কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর রতনা রাম।
৩। অদ্য ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার তালতলা
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ
আব্দুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা
ক্যাম্প কমান্ডার এএসআই বিডে ভাই।
৪। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের
সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত
হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ
হয়।