Pages

Friday, December 9, 2016

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল, মদ এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ০৬ জন বাংলাদেশী নাগরিক আটক ১০ ডিসেম্বর ২০১৬



      গত ০৯ ডিসেম্বর ২০১৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টার সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯২/৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর সরদারপাড়া নামক স্থান হতে নিম্নে বর্ণিত ০৬ জন বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মুন্সিপুর বিওপির টহলদল কর্তৃক আটক করা হয়। পরবর্তীতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে হাবিলদার মোঃ খোরশেদ আলম বাদী হতে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-২২ তারিখ ০৯ ডিসেম্বর ২০১৬।
   
    ক। মোঃ তৈয়ব আলী (১৮), পিতা- মোঃ রাব্বানী সরদার, গ্রাম+ডাক-ফোকড়া, থানা-কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
    খ। মোঃ নুর মোহাম্মদ (৩৪), পিতা- মোঃ মান্নান সরদার, গ্রাম+ডাক-ফোকড়া, থানা-কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
    গ। মোঃ রকিবুল মোল্লা (৩০) পিতা-মোঃ কাশেম, গ্রাম+ডাক-রামদেয়া, থানা-কাশিয়ানী, জেলা-    গোপালগঞ্জ।   
    ঘ। মোঃ জাকির শেখ (৪৪) পিতা- মোঃ বারেক শেখ, গ্রাম+ডাক-রামদেয়া, থানা-কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
    ঙ। মোঃ সুজন মোল্লা (৩৭) পিতা-মোঃ আবুল হোসেন, গ্রাম-সড়ইকান্দি, ডাক-ধলগ্রাম,     থানা-কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
    চ। মোঃ লিটু শেখ (৩২) পিতা- রাজ্জাক শেখ, গ্রাম-মির্জাপুর, ডাক-মির্জাপুর বাজার, থানা-    নড়াইল, জেলা- নড়াইল।  

২।   অদ্য ১০ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৯২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,৮০০/-(ছত্রিশ হাজার আটশত)টাকা মাত্র।

৩।   অদ্য ১০ ডিসেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ নামক স্থান হতে ৮৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত)টাকা মাত্র।

৪।     অদ্য ১০ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ০৭ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত)টাকা মাত্র।

৫।  উপরে আটককৃত ১৭৬ বোতল ফেন্সিডিল এবং ০৭ বোতল মদ এর সর্বমোট মূল্য ৮০,৯০০/-(আশি হাজার নয়শত)টাকা মাত্র।