১। গত ০৮
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এর সার্বিক
তত্ত্বাবধানে সুবেদার কাজী রবিউল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া
জেলার সদর থানার ভায়নার মোড় হতে ঢাকা গামী (ঢাকা মেট্রো-৬-১৪৪৮১৫) ট্রাক তল্লাশী
করে ১০০টি ভারতীয় উন্নতমানের শাড়ী, ৭৮৮ টি উন্নত মানের থ্রি-পিচ এবং ০১ টি টাটা
ট্রাক আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯২,১৬,০০০/-(বিরানব্বই লক্ষ ষোল
হাজার) টাকা মাত্র ।
২। গত ০৮
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল হোসেন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের
গয়েশপুর উত্তরপাড়া আমবাগান হতে ১৪ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৪০০/-(পঁচিশ হাজার চারশত) টাকা মাত্র ।
৩। অদ্য ০৯
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সামছুল
আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর
আইসিপি এলাকা হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯২,৭১,৪০০/-(বিরানব্বই লক্ষ একাত্তর
হাজার চারশত) টাকা মাত্র।
