Pages

Sunday, November 8, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৯ নভেম্বর ২০১৫



অদ্য ০৯ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ট হতে ১১টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জীবননগর দায়িত্বপূর্ণ এলাকায় জীবননগর বিওপি নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জীবননগর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস ছালাম । বর্ণিত সভায় মোঃ আকতার উদ্দিন জীবননগর ওয়ার্ড কমিশনার এবং মোঃ আসাদুল ইসলাম প্রভাষক জীবননগর কলেজ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।