অদ্য ০৮ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
হতে ০৪টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দর্শনা কোম্পানীর দায়িত্বপূর্ণ
এলাকায় জয়নগর ক্লাব মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দর্শনা কোম্পানী
কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বর্ণিত সভায় মোঃ শরিফ উদ্দিন ৮নং প্যানেল মেয়র ও
সাংবাদিক এবং মাওলানা মোঃ শাহিন হোসেন ইমাম নিমতলা জামে মসজিদ বক্তব্য দেন। উক্ত
সভায় আনুমানিক ১৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
