Pages

Sunday, November 1, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান-০২ নভেম্বর ২০১৫



১। অদ্য ০২ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল রারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর হালদারপাড়া মাঠ হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৩,২০০/- (তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।


২। অদ্য ০২ নভেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের পঞ্চগাড়ী মাঠ হতে ৪৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৯৬,০০০/-(এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা মাত্র।


৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৩৯,২০০/-(দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।