Pages

Tuesday, November 3, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৩ নভেম্বর ২০১৫


অদ্য ০৩ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মদনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মদনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ ইউসুফ আলী প্রধান শিক্ষক মদনা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ হযরত আলী ৩ নং ওর্য়াড পারকৃষ্টপুর ইউপি সদস্য বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।