Pages

Sunday, November 1, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০১ নভেম্বর ২০১৫



অদ্য ০১ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৩টা ৩০মিনিট হতে ০৪টা ৩০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথলী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উথলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উথলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান । বর্ণিত সভায় মোঃ আব্দুল হান্নান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উথলী ইউপি এবং মোসাঃ তাহেরা খাতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উথলী সরকারী প্রাথমিক বিদ্যারয় অন্যান্য ব্যাক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।