Pages

Thursday, November 5, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৫ নভেম্বর ২০১৫


অদ্য ০৫ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪৫মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুতুবপুর পশ্চিমপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুন্সিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার নাজমুল হক । বর্ণিত সভায় মোঃ লিয়াকত আলী ইউপি সদস্য কার্পাসডা    ঙ্গা, মোঃ খলিলুর রহমান বক্স চেয়ারম্যান কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ এবং মোঃ এমদাদুল হক প্রভাষক কার্পাসডাঙ্গা কলেজ  বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।