অদ্য
০৪ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০৩টা হতে ০৩টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাটা
বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ রফিকুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ আব্দুর রহিম ৬নং ওর্য়াড ইউপি সদস্য বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
