১। অদ্য ০৩ নভেম্বর ২০১৫
তারিখ রাত আনুমানিক ০১ টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহআলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ২২ বোতল
ভারতীয় ফেন্সিডিল এবং ৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২২,৩০০/-
(বাইশ হাজার তিনশত) টাকা মাত্র।
২। অদ্য ০৩ নভেম্বর ২০১৫
তারিখ রাত আনুমানিক ০৪টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কালার মাঠ হতে
৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫২,৫০০/-(বাহান্ন হাজার
পাঁচশত) টাকা মাত্র।