অদ্য ০৩ নভেম্বর ২০১৫
তারিখ দুপুর আনুমানিক ০২ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর
মিল মোড় হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ আমিরুল ইসলাম (৫০), পিতা-মৃত কিনু খা,
গ্রাম+পোষ্ট+থানা+জেলা মেহেরপুর} ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ টি ভারতীয় মোটর সাইকেল
ও ০১টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,৩০,০০০/- (এক লক্ষ
ত্রিশ হাজার) টাকা মাত্র । উল্লেখিত আসামীকে দামুড়হুদা থানায় সোপার্দ করা হচ্ছে ।
