অদ্য ১০ নভেম্বর
২০১৫ তারিখ দুপুর ০৩ টার সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮২ এর নিকট কামারপাড়া নামক স্থান (জিআর ৫৯৩৯৬২ মানচিত্র
৭৯-এ/১৪) এর নিকট দিয়ে নদীতে কলা গাছের ভেলায় করে বাংলাদেশী মানসিক প্রতিবন্ধি
মোছাঃ সাবানা (৪০), স্বামী-কিতাব আলী, গ্রাম-কামারপাড়া, পোষ্ট-দর্শনা,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে
নদী থেকে মমূর্ষ অবস্থায় উদ্ধার করে । বিএসএফ কর্তৃক উদ্ধার করার পর উক্ত মহিলা
তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। বিএসএফ স্থানীয় জনসাধারণের মাধ্যমে জানতে পারে
উক্ত মহিলার বাড়ী বাংলাদেশে । পরবর্তীতে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গোবিন্দপুর
বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিজিবি বারাদী ক্যাম্প কমান্ডারকে মোবাইল এর মাধ্যমে
জানায় যে আপনাদের বাংলাদেশী ০১ (এক) জন মানসিক প্রতিবন্ধিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে
বিজিবি বারাদী বিওপি কমান্ডার কর্তৃক বাংলাদেশী মহিলার সঠিক নাম ও ঠিকানা জানার
জন্য টহলে গমন করতঃ স্থানীয় জনসাধারণ এবং উল্লেখিত মহিলার ছেলে মোঃ আব্দুস ছামাদ
(২২) কর্তৃক তাকে সনাক্ত করে। বিওপি কমান্ডার পর্যায়ে বিকাল ০৪ টা ৪০ মিনিট হতে
বিকাল ০৫ টা ২০ মিনিট পর্যন্ত পতাকা বৈঠকের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী মানসিক
প্রতিবন্ধি মহিলাকে ফেরত আনা হয় এবং বিকাল ০৫ টা ৪০ মিনিটের সময় স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার ছেলে মোঃ আব্দুস ছামাদ (২২) এর নিকট হস্তান্তর করা
হয়।