Pages

Saturday, November 7, 2015

বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবসর) খন্দকার সাইদুর রহমান, বিপি এর বসতবাড়ী হস্তান্তর ০৮ নভেম্বর ২০১৫


বর্ডার গার্ড বাংলাদেশ এর অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবসর) খন্দকার সাইদুর রহমানের বসতবাড়ী মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর অর্থায়নে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাংগার ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়। উক্ত বাড়ীটি অদ্য ০৮ নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১১ টার সময় অত্র ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জানমান, বিজিবিএম ও অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।