Pages

Sunday, November 8, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ নভেম্বর ২০১৫



১। অদ্য ০৯ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাঠপাড়া গ্রামের মাঠপাড়া হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র ।

২। অদ্য ০৯ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর গ্রামের মুজিবনগর মেইন পিলার ১০৫ এর নিকট হতে ৫০ কেজি ভারতীয় সার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,০০০/- (এক হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ০৯ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,৬৩,২০০/- (এক লক্ষ তেষট্টি হাজার দুইশত) টাকা মাত্র ।

৪। অদ্য ০৯ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ৩১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,২৪,৮০০/- (এক লক্ষ চব্বিশ হাজার আটশত) টাকা মাত্র ।
৫। অদ্য ০৯ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র ।

৬।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৪৯,০০০/-(তিন লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা মাত্র।