অদ্য ০১ জুন ২০১৬ তারিখ
সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শিংনগর হাইস্কুল মাঠ নামক স্থানে
স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল
বারেক শেখ । বর্ণিত সভায় মোঃ আব্দুর শামিম সহকারী শিক্ষক শিংনগর হাইস্কুল এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৩০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।