অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঝাঝা বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় ঝাঝা পশ্চিম পাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঝাঝা
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ শাহজামান চেয়ারম্যান
২নং বুড়িপোতা ইউনিয়ন, মোঃ ছানোয়ার হোসেন, ইউপি সদস্য ২নং ওর্য়াড বুড়িপোতা ইউনিয়ন, মোঃ
আব্বাস আলী প্রধান শিক্ষক ঝাঝা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
