১। অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির দায়িত্বপূণ এলাকায় চাকুলিয়া সীমান্তের মেইন পিলার
৮৬/১৭-টি এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার চাকুলিয়া নামক স্থান হতে ০২ জন বাংলাদেশী নাগরিক যথাক্রমে মোঃ জাহিদুল
ইসলাম (২২), পিতা-মোঃ খলিল বিশ্বাস, গ্রাম-চাকুলিয়া, এবং মোঃ জাহাঙ্গীর আলম (২৭),
পিতা-মোঃ মোবারক আলী, গ্রাম-ফুলবাড়ী, উভয়ের থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা অবৈধভাবে
সীমান্ত অতিক্রমের সময় ঠাকুরপুর বিওপির টহলদল কর্তৃক আটক করা হয়। পরবর্তীতে অবৈধভাবে
সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে আটককৃত নাগরিকদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব
সুবেদার মোঃ ইসলাম উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের
করা হচ্ছে।
২। অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি মাঠ নামক স্থান হতে ১০৪
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪১,৬০০/-(একচল্লিশ হাজার ছয়শত)
টাকা মাত্র।
৩। অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোকলেছ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা পাকা রাস্তার উপর হতে ৬০
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার)
টাকা মাত্র।
৪। অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর
বিওপির টহল কমান্ডার নায়েক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ৩০ বোতল মদ
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
৫। উপরে আটককৃত ১৬৪ বোতল
ফেন্সিডিল এবং ৩০ বোতল মদ এর সর্বমোট মূ্ল্য ১,১০,৬০০/-(এক লক্ষ দশ হাজার ছয়শত) টাকা
মাত্র।


