Pages

Saturday, February 18, 2017

চুয়াডাংগা বিজিবির চোরচালান বিরোধী অভিযান ১৯ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ নামক স্থান হতে ১৫৬ বোতল ফেন্সিডিল এবং ১৬ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮৬,৪০০/-(ছিয়াশি হাজার চারশত) টাকা মাত্র।



২।   অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৭৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩১,২০০/-(একত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।


৩।   অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ হতে ৪২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৬,৮০০/-(ষোল হাজার আটশত) টাকা মাত্র।


৪।   উপরে আটককৃত ২৭৬ বোতল ফেন্সিডিল এবং ১৬ বোতল মদ এর সর্বমোট মূ্ল্য ১,৩৪,৪০০/-(এক লক্ষ চৌত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।