Pages

Monday, February 27, 2017

চুয়াডাংগা বিজিবির চোরচালান বিরোধী অভিযান ২৮ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামের ছয়ঘরিয়া ইউনিয়ন কাউন্সিল মাঠ হতে ১২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার প্রতাবপুর গ্রামের প্রতাবপুর মাঠ হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।


৩।   উপরে আটককৃত ১৮০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূ্ল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।