Pages

Thursday, February 16, 2017

চুয়াডাংগা বিজিবির চোরচালান বিরোধী অভিযান ১৭ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামড়হুদা থানার শিবনগর গ্রামের শিবনগর মাঠ নামক স্থান হতে ৬৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৭,৬০০/-(সাতাশ হাজার ছয়শত) টাকা মাত্র।



২।   অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইসকেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মনোহরপুর গ্রামের মনোহরপুর পাকা রাস্তার উপর হতে ০২ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮০,০০০/-(আশি হাজার) টাকা মাত্র।


৩।   উপরে আটককৃত ৬৯ বোতল ফেন্সিডিল এবং ০২ টি গরু এর সর্বমোট মূ্ল্য ১,০৭,৬০০/-(এক লক্ষ সাত হাজার ছয়শত) টাকা মাত্র।