Pages

Monday, February 20, 2017

চুয়াডাংগা বিজিবির চোরচালান বিরোধী অভিযান ২১ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ৬০,০০০ পিস ডেক্সা ম্যাথাসন ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা মাত্র।



২।   অদ্য ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ১৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র।


৩।   অদ্য ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ২০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।


৪।   উপরে আটককৃত ৬০,০০০ পিস ট্যাবলেট, ১৪৪ বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল মদ এর সর্বমোট মূ্ল্য ৩,৮৭,৬০০/-(তিন লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা মাত্র।