১। অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮৬/১২-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
চাকুলিয়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ আব্দুল হামিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্প কমান্ডার এসআই লাল মোহন।
২। অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের দাড়িয়াপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১২ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার দাড়িয়াপুর সরান মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দাড়িয়াপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিটারপাড়া ক্যাম্প কমান্ডার এসি ইয়াদপ।
