অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে ০৬টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু
পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ আমির মজিদ । এছাড়াও
বর্ণিত মত বিনিময় সভায় মোঃ এনামুল হক ইনু চেয়্যারম্যান কুড়ালগাছি ইউপি, মোঃ মজিবুর
রহমান প্রধান শিক্ষক চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এসআই সুব্রত বিশ্বাস কার্পাসডাংগা
পুলিশ ক্যাম্প এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক
দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
