Pages

Saturday, February 4, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল এবং মদ আটক ০৫ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মেোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীরপাড় নামক স্থান হতে ১৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত ) টাকা মাত্র।



২।   অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৩,০০০/-(তেষট্টি হাজার) টাকা মাত্র।




৩।   উপরে আটককৃত ১৪৪ বোতল ফেন্সিডিল এবং ৪২ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,২০,৬০০/-(এক লক্ষ বিশ হাজার ছয়শত) টাকা মাত্র।