Pages

Monday, February 13, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচলান বিরোধী অভিযান ১৪ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার রাংগেরপোতা গ্রামের রাংগেরপোতা চেয়ারম্যান পুকুরপাড় নামক স্থান হতে ১৭৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭০,৮০০/-(সত্তর হাজার আটশত) টাকা মাত্র।

২।   অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বারাদি বেশীডোবা মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেন্সিডিল এবং ২২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬১,৮০০/-(একষট্টি হাজার আটশত) টাকা মাত্র।

৩।   অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী মোড় পাকা রাস্তার উপর হতে ০৩ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠ নামক স্থান হতে ৩০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।

৫।   অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ২৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।

৬।   উপরে আটককৃত ২৪৯ বোতল ফেন্সিডিল, ৮০ বোতল মদ এবং ০৩ টি গরু এর সর্বমোট মূ্ল্য ৩,৩৯,৬০০/-(তিন লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।