Pages

Monday, February 13, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৩ ফেব্রুয়ারি ২০১৭



অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট হতে ০১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শালিকা উচ্চ বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ একরামুল হক । বর্ণিত সভায় মোঃ আব্দুল আওয়াল প্রধান শিক্ষক শালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ আলমগীর হোসেন মেম্বার বুড়িপোতা ইউপি, মোঃ মাহাবুবুল হক সহকারী শিক্ষক শালিকা উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।