Pages

Sunday, February 12, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচলান বিরোধী অভিযান ১৩ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শুবলপুর গ্রামের শুবলপুর মাঠ নামক স্থান হতে ৬১৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৪৬,৮০০/-(দুই লক্ষ ছিচল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।

২।   অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মঞ্জুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি মাঠ নামক স্থান হতে ৫৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২২,৪০০/-(বাইশ হাজার চারশত) টাকা মাত্র।

৩।   উপরে আটককৃত ৬৭৩ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ২,৬৯,২০০/-(দুই লক্ষ উনসত্তর  হাজার দুইশত) টাকা মাত্র।