Pages

Sunday, February 5, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচলান বিরোধী অভিযান ০৬ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহিন মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শেয়ালমারী গ্রামের শেয়ালমারী মাঠ নামক স্থান হতে ১৫৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬২,৪০০/-(বাষট্টি হাজার চারশত ) টাকা মাত্র।



২।   অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের গয়না পাগলীর বাড়ীর নিকট নামক স্থান হতে ০৫ টি পুরাতন বাইসাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৫,০০০/-(পচিঁশ হাজার) টাকা মাত্র।





৩।   উপরে আটককৃত ১৫৬ বোতল ফেন্সিডিল এবং ০৫ টি বাইসাইকেল এর সর্বমোট মূল্য ৮৭,৪০০/-(সাতাশি হাজার চারশত) টাকা মাত্র।