Pages

Wednesday, February 8, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচলান বিরোধী অভিযান ০৯ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ধোপাখালী গ্রামের ধোপাখালী মাঠ নামক স্থান হতে ৩১০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২৪,০০০/-(এক লক্ষ চব্বিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী উত্তরপাড়া মাঠ নামক স্থান হতে ১৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৬,০০০/-(ছাপান্ন হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর গড়াই মাঠ নামক স্থান হতে ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।

৪।   উপরে আটককৃত ৪৫০ বোতল ফেন্সিডিল এবং ৪০ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা মাত্র।