Pages

Tuesday, February 7, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচলান বিরোধী অভিযান ০৮ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার পেয়ারাতলা গ্রামের পেয়ারাতলা মাঠ নামক স্থান হতে ২৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৪,০০০/-(এক লক্ষ চার হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ১৬৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৭,২০০/-(সাতষট্টি হাজার দুইশত) টাকা মাত্র।

৩।   অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলা মাঠ নামক স্থান হতে ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার খলিশাগাড়ী গ্রামের খলিশাগাড়ী তিন রাস্তার মোড় নামক স্থান হতে ২১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৪০০/-(আট হাজার চারশত) টাকা মাত্র।

৫।   উপরে আটককৃত ৪৪৯ বোতল ফেন্সিডিল এবং ৪০ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,৩৯,৬০০/-(দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।