১। অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন
সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পরানপুর গ্রামের পরানপুর পাকা রাস্তার উপর
হতে ৩৩ টি ইনজেকশন, ১০৩ টি সিরাপ, ৪০২০ টি ট্যাবলেট এবং ০১ টি মোটর সাইকেল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৪,১০৮/-(এক লক্ষ চুয়ান্ন হাজার একশত আট)
টাকা মাত্র।
