Pages

Sunday, February 26, 2017

চুয়াডাংগা বিজিবির চোরচালান বিরোধী অভিযান ২৭ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সেনেরহুদা গ্রামের সেনেরহুদা মাঠ হতে ২৪৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৯,৬০০/-(নিরানব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।
২।   অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জোল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৬২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,৮০০/-(চব্বিশ হাজার আটশত) টাকা মাত্র।

৩।   অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৭৩ কেজি চা-পাতা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,৫০০/-(ছত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪।   উপরে আটককৃত ৩১১ বোতল ফেন্সিডিল এবং ৭৩ কেজি চা-পাতা এর সর্বমোট মূ্ল্য ১,৬০,৯০০/-(এক লক্ষ ষাট হাজার নয়শত) টাকা মাত্র।