অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা
৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় খলিশাগাড়ী বটতলা মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোজদার আলী । বর্ণিত সভায় মোঃ
ওমর আলী প্রধান শিক্ষক খলিশাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।