১। অদ্য ১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ নামক
স্থান হতে ৩২২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২৮,৮০০/-(এক
লক্ষ আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
২। অদ্য ১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ নামক স্থান হতে ৮৪ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত)
টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৪০৬ বোতল
ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,৬২,৪০০/-(এক লক্ষ বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র।