Pages

Friday, February 17, 2017

চুয়াডাংগা বিজিবির চোরচালান বিরোধী অভিযান ১৮ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইসকেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনগর থানার শিয়ালমারী গ্রামের শিয়ালমারী মাঠ নামক স্থান হতে ১২৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫০,৮০০/-(পঞ্চাশ হাজার আটশত) টাকা মাত্র।



২।   অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোকলেছ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৫৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২১,২০০/-(একুশ হাজার দুইশত) টাকা মাত্র।


৩।   উপরে আটককৃত ১৮০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূ্ল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।