১। গত ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
সন্ধ্যা আনুমানিক ০৬টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর
পাকা রাস্তার বাশঝাড়ের নিকট হতে ০২ জন আসামীসহ(১। মোঃ রফিক (৪০), পিতা- গাজী আফতাব
আলী, গ্রাম-হরিরামপুর, পোষ্ট-গোভিপুর, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর এবং ২।
মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, গ্রাম-মুখার্জীপাড়া, পোষ্ট+থানা+জেলা-
মেহেরপুর) ২০ গ্রাম গাঁজা এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৬০,০৭০/-(ষাট হাজার সত্তর) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীদেরকে
মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ নায়েক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীর
বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং-১২ তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭।
২। অদ্য ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর
বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আমান উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শিবনগর গ্রামের ডিসি ইকো পার্ক আমবাগান নামক স্থান
হতে ৭৯৮ টি ইয়াবা ট্যাবলেট এবং ০৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
২,৪৫,৪০০/-(দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ নামক স্থান
হতে ১২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ
নামক স্থান হতে ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৫। উপরে আটককৃত ৭৯৮ টি ইয়াবা
ট্যাবলেট, ১২০ বোতল ফেন্সিডিল, ৫৪ বোতল মদ, ২০ গ্রাম গাঁজা এবং ০১ টি মোটর সাইকেল এর
সর্বমোট মূল্য ৪,২৮,৪৭০/-(চার লক্ষ আটাশ হাজার চারশত সত্তর) টাকা মাত্র।